আগামী বছর ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম: মির্জা ফখরুল

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত ও সম্পাদিত

আগামী বছর থেকে ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ নির্মাণ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি টিম পরিদর্শনে এসেছেন। তারা জানিয়েছেন, ২০২৭সালের মধ্যে ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করতে পারবেন। এটা ঠাকুরগাঁওয়ের জন্য একটা ভালো খবর।’

সম্প্রতি কিছু গণমাধ্যমে উপদেষ্টাদের দুর্নীতির খবর প্রকাশের বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘উপদেষ্টাদের দুর্নীতির বিষয়ে সময় নষ্ট না করে, আমাদের সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। আমরা কত দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারব, দেশকে কীভাবে সত্যিকার অর্থে সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করতে পারব এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারব, সে বিষয়গুলো নজর দেওয়া উচিত।’

তিনি আরো বলেন, ‘আর যার যেটা কাজ, দুদক দুদকের কাজ করবে। যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে, তারা দেখবেন তাই না। বিএনপি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি, দেবে না। ’

আমরা জুলাইয়ের প্রতিপক্ষ নই: আইনমন্ত্রী 
  • ২৫ মে ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে অশালীন পোস্টের অভিযোগে আটক স…
  • ২৫ মে ২০২৬
যৌন নির্যাতনের দায়ে সাময়িক বহিষ্কারের পর এবার ছাত্রত্ব বাতি…
  • ২৪ মে ২০২৬
রাজধানীতে কাউন্টার টেরোরিজমের অভিযানে চাঁদাবাজ গ্রেফতার
  • ২৪ মে ২০২৬
আ.লীগের ধর্মবিষয়ক সম্পাদকের বিরুদ্ধে টিসিবির ৪ হাজার কেজি চ…
  • ২৪ মে ২০২৬
ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে দিল্লিতে বাংলাদেশি ছাত্রের রহস্যজ…
  • ২৪ মে ২০২৬