চাঁদাবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু করলেন মির্জা ফখরুল

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১০ PM
মির্জা ফখরুল ইসলাম  আলমগীরের ওয়েবসাইট

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওয়েবসাইট © সংগৃহীত

নিজ এলাকা ঠাকুরগাঁওয়ের চাঁদাবাজিসহ যেকোনো অপরাধের তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওয়েবসাইটটি (alamgirfortomorrow.com) নামে খোলা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ কথা জানান তিনি।

পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘ঠাকুরগাঁও-১-এর যেকোনো এলাকায় যেকোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়, অপরাধ বা যেকোনো সমস্যার কথা সরাসরি আমাকে আমার ওয়েবসাইটের মাধ্যমে জানান। ৭ জানুয়ারি ওয়েবসাইট উদ্বোধন হওয়ার পর থেকে আমরা এরই মধ্যে অনেক মেসেজ পেয়েছি। আমার টিম মেসেজ কম্পাইল করছে। শীঘ্রই রেস্পন্ড করব।’

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ২৯৯ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

দুপুরের মধ্যে যে ১০ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ২৫ মে ২০২৬
হাঁফ ছেড়ে বাঁচল টটেনহ্যাম হটস্পার
  • ২৫ মে ২০২৬
সকালেই সড়কে প্রাণ ঝরল ১৭ জনের
  • ২৫ মে ২০২৬
ইতিহাস গড়ে লিভারপুর ছাড়লেন মোহাম্মদ সালাহ
  • ২৫ মে ২০২৬
ঈদের ছুটিতে ক্যাম্পাস ফাঁকা, অসহায় হয়ে পড়ছে শেকৃবির অবলা…
  • ২৫ মে ২০২৬
হার দিয়ে ম্যানচেস্টার সিটি অধ‍্যায় শেষ করলেন গার্দিওলা
  • ২৫ মে ২০২৬