An official website of the United States government
Official websites use .gov
A .gov website belongs to an official government organization in the United States.
Secure .gov websites use HTTPS
A lock (
) or https:// means you’ve safely connected to the .gov website. Share sensitive information only on official, secure websites.
বাংলাদেশ যুক্তরাষ্ট্র দূতাবাস শুধুমাত্র সশরীরে উপস্থিতির দরকার হয় এমন নাগরিক সেবা ও পাসপোর্টের জন্য জরুরিভিত্তিতে সাক্ষাতের সময় বা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। একথা জেনে রাখা ভালো যে, অত্যন্ত সীমিতভাবে জরুরি অ্যাপয়েন্টমেন্ট দেয়া হয়।
পাসপোর্টের জন্য আপনার প্রয়োজনীয় ফরমটি খুঁজে পেতে ফরমস বাটনে ক্লিক করুন। এবার আপনার পাসপোর্টের আবেদন করার নির্দিষ্ট ফরমটি পূরণ করে জমা দেয়ার প্রক্রিয়া শুরু করুন৷ তবে আপনি যদি কোন ফরমটি আপনার প্রয়োজন সেটা নিশ্চিত না হন তাহলে পাসপোর্ট উইজার্ড আপনাকে সঠিক ফরমটি খুঁজে পেতে সাহায্য করতে পারে।
পাসপোর্টের প্রক্রিয়াকরণে কতোটা সময় লাগবে সেটা পাসপোর্টের চাহিদার উপর নির্ভর করে। আপনি যদি আগামী দুই সপ্তাহের মধ্যে ভ্রমণ করতে চান তাহলে অনুগ্রহ করে জরুরি পাসপোর্ট শাখা দেখুন।
পাসপোর্ট বিষয়ক সেবা সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কিংবা বাংলাদেশ বা যুক্তরাষ্ট্রের ছুটির দিনগুলোতে দেয়া হয় না।
আপনি যদি প্রথমবারের মতো পাসপোর্টের জন্য আবেদন করেন, অথবা পাসপোর্ট নবায়নের প্রয়োজনীয় শর্তগুলো পূরণ না করেন তাহলে আপনাকে এই ফরমটি পূরণ করতে হবে।
আপনি যদি আপনার ১৬ বছরের কম বয়সী সন্তানের পাসপোর্টের জন্য আবেদন করেন তবে আপনাকে অবশ্যই এই ফরমটি করতে হবে।
আপনার মা-বাবা কিংবা অভিভাবকদের একজনও যদি আপনার পাসপোর্টের আবেদনের সময় সশরীরে উপস্থিত থাকতে না পারেন সেক্ষেত্রে আপনাকে এই ফরমটি অবশ্যই পূরণ করতে হবে। মা-বাবা কিংবা অভিভাবককে অবশ্যই তাদের সন্তানের পাসপোর্টের আবেদনপত্রের (ডিএস-১১) সাথে এই বিশেষ ফরমটি জমা দিতে হবে।
আপনি যদি পাসপোর্ট নবায়ন করার ক্ষেত্রে আমাদের চাহিদাগুলো পূরণ করেন তবে আপনাকে অবশ্যই এই ফরমটি পূরণ করতে হবে। এটি মনে রাখা প্রয়োজন যে, ১৬ বছরের কম বয়সী শিশুরা তাদের পাসপোর্ট নিজেরা নবায়ন করতে পারে না এবং তাদেরকে অবশ্যই ডিএস-১১ ফরম ব্যবহার করে আবেদন করতে হবে।
আপনার পাসপোর্ট হারিয়ে গেলে বা চুরি হলে আপনাকে অবশ্যই এই ফরমটি পূরণ করতে হবে। হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া পাসপোর্ট প্রতিস্থাপন করতে আপনাকে অবশ্যই সশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে এবং এই সময়ে ডিএস-৬৪ ফরমের সাথে অবশ্যই ডিএস-১১ ফরম জমা দিতে হবে।
আপনার পাসপোর্টে থাকা তথ্য পরিবর্তন বা সংশোধন করার প্রয়োজন হলে কিংবা আপনার আগের পাসপোর্ট ১০ বছরের কম মেয়াদী হয়ে থাকলে (প্রাপ্তবয়স্কদের জন্য ইস্যু করা পাসপোর্ট সাধারণত ১০ বছর মেয়াদী হয়) আপনাকে এই ফরমটি ব্যবহার করতে হবে।
আবেদনকারীদের বয়স ১৬ বা তার বেশি (ডিএস-১১)
আপনি যদি প্রথমবারের মতো পাসপোর্টের জন্য আবেদন করেন, অথবা পাসপোর্ট নবায়নের প্রয়োজনীয় শর্তগুলো পূরণ না করেন তাহলে আপনাকে এই ফরমটি পূরণ করতে হবে।
আবেদনকারীদের বয়স ১৫ বা তারচেয়ে কম (ডিএস-১১)
আপনি যদি আপনার ১৬ বছরের কম বয়সী সন্তানের পাসপোর্টের জন্য আবেদন করেন তবে আপনাকে অবশ্যই এই ফরমটি করতে হবে।
পাসপোর্টের আবেদনকারীদের বয়স ১৫ বছর বা তার কম এবং মা-ব
আপনার মা-বাবা কিংবা অভিভাবকদের একজনও যদি আপনার পাসপোর্টের আবেদনের সময় সশরীরে উপস্থিত থাকতে না পারেন সেক্ষেত্রে আপনাকে এই ফরমটি অবশ্যই পূরণ করতে হবে। মা-বাবা কিংবা অভিভাবককে অবশ্যই তাদের সন্তানের পাসপোর্টের আবেদনপত্রের (ডিএস-১১) সাথে এই বিশেষ ফরমটি জমা দিতে হবে।
প্রাপ্তবয়স্কদের পাসপোর্ট নবায়ন (ডিএস-৮২)
আপনি যদি পাসপোর্ট নবায়ন করার ক্ষেত্রে আমাদের চাহিদাগুলো পূরণ করেন তবে আপনাকে অবশ্যই এই ফরমটি পূরণ করতে হবে। এটি মনে রাখা প্রয়োজন যে, ১৬ বছরের কম বয়সী শিশুরা তাদের পাসপোর্ট নিজেরা নবায়ন করতে পারে না এবং তাদেরকে অবশ্যই ডিএস-১১ ফরম ব্যবহার করে আবেদন করতে হবে।
হারানো/চুরি যাওয়া পাসপোর্ট বিষয়ে রিপোর্ট করা এবং প্রত
আপনার পাসপোর্ট হারিয়ে গেলে বা চুরি হলে আপনাকে অবশ্যই এই ফরমটি পূরণ করতে হবে। হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া পাসপোর্ট প্রতিস্থাপন করতে আপনাকে অবশ্যই সশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে এবং এই সময়ে ডিএস-৬৪ ফরমের সাথে অবশ্যই ডিএস-১১ ফরম জমা দিতে হবে।
বর্তমান পাসপোর্ট হালনাগাদ করা কিংবা জরুরি পাসপোর্ট প্রত
আপনার পাসপোর্টে থাকা তথ্য পরিবর্তন বা সংশোধন করার প্রয়োজন হলে কিংবা আপনার আগের পাসপোর্ট ১০ বছরের কম মেয়াদী হয়ে থাকলে (প্রাপ্তবয়স্কদের জন্য ইস্যু করা পাসপোর্ট সাধারণত ১০ বছর মেয়াদী হয়) আপনাকে এই ফরমটি ব্যবহার করতে হবে।
আপনার প্রয়োজনীয় ফরমটি খুঁজে পেতে ডিপার্টমেন্ট অফ স্টেটের পাসপোর্ট অ্যাপ্লিকেশন সিস্টেম ব্যবহার করুন।
আপনার পাসপোর্ট আবেদনের সাথে আপনাকে অবশ্যই একটি সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা আপনার একটি ছবি জমা দিতে হবে। এক্ষেত্রে প্রাপ্তবয়স্ক ও শিশুদের জন্য আমাদের ছবি সংক্রান্ত নীতি প্রযোজ্য হবে। ছোট শিশুদের জন্য আমাদের ছবি তোলার নীতিতে কিছু ব্যতিক্রম আছে।
বিশেষ পাসপোর্ট সংক্রান্ত তথ্য পেতে এসআইএ ওয়েবসাইট দেখুন — এই ওয়েবসাইটে শুধুমাত্র সরকারি ডিভাইস বা প্রযুক্তি বা যন্ত্র ব্যবহার করে প্রবেশ করা যায়। এ লক্ষ্যে আপনার জন্য প্রযোজ্য সামরিক স্বীকৃত সংস্থার সাথে যোগাযোগ করুন।

বিশেষ পাসপোর্ট ইস্যু করা
বিশেষ পাসপোর্ট সংক্রান্ত তথ্য পেতে এসআইএ ওয়েবসাইট দেখুন — এই ওয়েবসাইটে শুধুমাত্র সরকারি ডিভাইস বা প্রযুক্তি বা যন্ত্র ব্যবহার করে প্রবেশ করা যায়। এ লক্ষ্যে আপনার জন্য প্রযোজ্য সামরিক স্বীকৃত সংস্থার সাথে যোগাযোগ করুন।
অনুগ্রহপূর্বক কল করুন: +৮৮০ ২ ৫৫৬৬২০০০
অফিস সময়ের বাইরে, যোগাযোগ করুন: যোগাযোগ করুন: +৮৮০ ২ ৫৫৬৬২০০০, আপনি রেকর্ড করা বার্তাটি শুনলে দয়া করে "৩" টিপুন এবং আপনি ডিউটি অফিসারের সাথে সংযুক্ত হবেন।
বাংলাদেশের বাইরে: +৮৮০ ২ ৫৫৬৬২০০০
জরুরি যোগাযোগ – সকল স্থান থেকে ভ্রমণ সংক্রান্ত সতর্কতা বার্তা পেতে ইন্টারন্যাশনাল প্যারেন্টাল চাইল্ড এবডাকশন যুক্তরাষ্ট্রের নাগরিক গ্রেফতার যুক্তরাষ্ট্রের নাগরিকের মৃত্যু অপরাধের শিকার ভুক্তভোগী জরুরি আর্থিক সহায়তা